ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৩, ১২ এপ্রিল ২০২৩
ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজন হাসপাতালে
ফাইল ফটো

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন চারজন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই জন এবং ঢাকার বাইরের হাসপাতালে দুই জন ভর্তি হয়েছেন। এছাড়া এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারাদেশে সর্বমোট ২৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৯৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৬২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৩৬ জন রয়েছেন। একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪৪০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪২৪ জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!