মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন।
.png)
বর্তমানে সারাদেশে সর্বমোট ২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৯৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৬০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৩৪ জন রয়েছেন।
একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৮৬৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪৪০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪২৩ জন।