সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে সাতজন ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ও ঢাকার বাইরে নতুন ভর্তি হয়েছেন দু’জন।
.png)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৭ জন ঢাকার মধ্যে এবং পাঁচজন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৫৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৩১ জন। এখন পর্যন্ত মারা গেছে নয়জন।
অন্যদিকে চিকিৎসা শেষে ৮৫৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ৪৩৪ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪২৩ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।