মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে নয়জন ঢাকার মধ্যে এবং ছয়জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
.png)
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৪ এপ্রিল ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৩২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪২৫ জন।
অন্যদিকে চিকিৎসা শেষে ৮৩৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৪১৭ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪১৬ জন ঢাকার বাইরের অন্য জেলার বাসিন্দা।