ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত আরো ৩ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৩, ২ এপ্রিল ২০২৩
ডেঙ্গু আক্রান্ত আরো ৩ জন হাসপাতালে
ফাইল ফটো

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত তিনজন ডেঙ্গু রোগীর মধ্যে একজন ঢাকার এবং দুইজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

এদিকে বর্তমানে দেশে সর্বমোট ১৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে আটজন এবং ঢাকার বাইরের হাসপাতালে সাতজন ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে দুই এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৫০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪২৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪২৩ জন রয়েছেন।

একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৮২৬ জন। এর মধ্যে ছাড়প্রাপ্ত রোগী ঢাকায় ৪১৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪১৩ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয়জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!