ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আরো ১৩ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৩, ২৭ এপ্রিল ২০২৩
আরো ১৩ ডেঙ্গুরোগী হাসপাতালে
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১ জন ঢাকায় ও দুজন ঢাকার বাইরে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারাদেশে ৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৭ জন ও ঢাকার বাইরে ১০ জন।

Advertisement

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৯৬২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫০০ জন ও ঢাকার বাইরে ৪৬২ জন।

একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৯১৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৪৬৬ জন ও ঢাকার বাইরে ৪৪৯ জন।

উল্লেখ্য, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!