[ জাতীয় ]
ট্রেনে ঢাকা-জয়দেবপুরের স্ট্যান্ডিং টিকিটের মাসিক মূল্য ১৫০০ টাকা
ফাইল ফটো
ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে মাসিক টিকিটের ক্ষেত্রে ট্রেনের ভাড়া ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে রেল মন্ত্রণালয়।
মঙ্গলবার রেল মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
.png)
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত উপ-সচিব তৌফিক ইমাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে ৩০টি একক যাত্রার সম্পূর্ণ ভাড়া ১৫০০ টাকা নির্ধারণ করে আসন বিহীন মাসিক টিকিট ইস্যু করার জন্য নির্দেশক্রমে অনুমোদন প্রদান করা হলো।
উল্লেখ্য, দৈনিক টিকিটের ক্ষেত্রে আগের সিদ্ধান্তই বহাল থাকবে। সেক্ষেত্রে টিকিটের যে ভাড়া সেটিই যাত্রীদের পরিশোধ করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ট্রেন টিকিট
লিংক সফলভাবে কপি হয়েছে!