ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৬, ২০ মে ২০২৩
২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্ক সংকেত
ফাইল ফটো

দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পাটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে এ সময়ে সমুদ্রবন্দরগুলোর জন কোনো সতর্কতা নেই।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!