ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত আরো ৪, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৫, ২৬ মে ২০২৩
ডেঙ্গু আক্রান্ত আরো ৪, মৃত্যু নেই
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরো ৪ জন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে করো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শুক্রবার পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে চারজন ভর্তি রোগীর মধ্যে সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

এ নিয়ে বর্তমানে সারাদেশে সর্বমোট ১৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩০ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৬ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৬২৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৪৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫৭৮ জন হয়েছেন।

একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ৪৩৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৮৮৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৪৫ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!