ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপমাত্রা বৃদ্ধি নিয়ে আবহাওয়া অফিসের নতুন দুঃসংবাদ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮, ২৯ মে ২০২৩
তাপমাত্রা বৃদ্ধি নিয়ে আবহাওয়া অফিসের নতুন দুঃসংবাদ
ফাইল ফটো

সারাদেশে ঝড়-বৃষ্টি কমে গেছে। এর ফলে ক্রমেই বাড়ছে গরম। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে নতুন দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোনো অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও কোনো সতর্ক সংকেত নেই।

Advertisement

আবহাওয়া অফিস জানায়, সোমবার ঢাকার আকাশে হালকা মেঘ রয়েছে। তবে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এতে বিভিন্ন অঞ্চল বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল (বরিশাল) ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে (খুলনা) মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে।

এর আগে, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

প্রসঙ্গত, কোনো বিস্তৃত এলাকা জুড়ে নির্দিষ্ট সময় ধরে তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি থাকলে মৃদু, ৩৮-৪০ ডিগ্রি থাকলে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!