ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

প্রশাসনিক কর্মকর্তা হলেন ৪২ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২০, ৩১ মে ২০২৩
প্রশাসনিক কর্মকর্তা হলেন ৪২ জন
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ৪২ জন উপ-প্রশাসনিক কর্মকর্তা ও উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। তাদের ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাদের পদোন্নতির তথ্য জানায়।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

গত ৭ মে উপ-প্রশাসনিক কর্মকর্তা ও উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাদের (আগের অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম-উচ্চমান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর) জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৬০০০-৩৮৬৪০ টাকা (দশম গ্রেড) বেতন স্কেলে ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে পদোন্নতির সুপারিশ করে সরকারি কর্ম কমিশন সচিবালয়। এরপর ২৮ মে তাদের পদোন্নতি দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!