[ জাতীয় ]
ডেঙ্গুতে একদিনে তিন মৃত্যু
ফাইল ফটো
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৯৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ সময় মারা গেছেন তিনজন।
প্রতিদিনের মতো রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৬৭ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১৩২ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন।
.png)
এদিকে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪৯৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ১ হাজার ১১৭ জন,আর বাকি ৩৮১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাত হাজার ২৩৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন পাঁচ হাজার ৬৯৫ জন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!