ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদের দিন বৃষ্টি থামবে কখন, জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫২, ২৮ জুন ২০২৩
ঈদের দিন বৃষ্টি থামবে কখন, জানালো আবহাওয়া অফিস
ফাইল ফটো

সারা দেশের ওপর মৌসুমি বায়ুর সক্রিয়। এছাড়া সাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আকাশে মেঘ। এ কারণে অঝোর ধারায় পড়ছে বৃষ্টি। ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলেই এই বৃষ্টি অব্যাহত আছে। বৃষ্টির এই ধারা আগামীকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থেমে থেমে চলতে পারে। দুপুরের পর আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে বৈরী এই আবহাওয়ার কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সঞ্চরণশীল মেঘ তৈরি অব্যাহত আছে। এ কারণে আরো অন্তত দুই দিন এই আবহাওয়া বিরাজ করবে। আজ এবং আগামীকাল এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে কাল দুপুরের পর আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। কোথাও কোথাও টানা বৃষ্টি নাও হতে পারে। থেমে থেমে চলবে এই অবস্থা। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!