[ জাতীয় ]
ঈদের ছুটি শেষ, অফিস খুলছে রোববার
সচিবালয়- ফাইল ফটো
ঈদুল আজহার টানা পাঁচ দিনের ছুটি শেষ হচ্ছে শনিবার। রোববার খুলছে সচিবালয়সহ সরকারি অফিস-কর্মস্থল। এরই মধ্যে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা।
বৃহস্পতিবার (২৯ জুন) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সরকারি চাকরিজীবীদের ছুটি শুরু হয়েছে গত ২৭ জুন।
এবার ঈদুল আজহা উপলক্ষে ২৮, ২৯ ও ৩০ জুন ছুটি নির্ধারিত ছিল। কিন্তু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুযায়ী একদিন ছুটি বাড়িয়ে ২৭ জুনও সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
.png)
এরপর ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এবার ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!