ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পায়রায় বিদ্যুৎ কেন্দ্রের কয়লা খালাস শুরু সন্ধ্যায়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ৫ জুলাই ২০২৩
পায়রায় বিদ্যুৎ কেন্দ্রের কয়লা খালাস শুরু সন্ধ্যায়
ফাইল ফটো

পটুয়াখালীর পায়রা বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আসা ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা। সন্ধ্যার দিকে শুরু হবে কয়লা খালাসের কাজ।

বুধবার সন্ধ্যায় প্রথমে পায়রা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙর করবে মাদার ভেসেল এম ভি জাদুর। সেখান থেকে লাইটার জাহাজে করে ৭ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা খালাসের পর জাহাজটি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে।

গত ২ জুলাই ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশে যাত্রা করে ৯  দশমিক ৭৫ মিটার গভীরতার জাহাজটি।

Advertisement

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, গত ২৫ জুন পায়রা এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হওয়ার পর এক লাখ ১৪ হাজার ৩৭৭ মেট্রিক টন কয়লা নিয়ে পর পর তিনটি জাহাজ পায়রা বন্দরে আসে। পর্যায়ক্রমে ৭ লাখ ২৩ হাজার মেট্রিক টন কয়লা আসবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!