[ জাতীয় ]
সৌদিতে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় রাষ্ট্রদূতের শোক
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদ হতে ৩৫০ কিলোমিটার পূর্বে আল আহসা শহরের হুফুফ ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশি ও এক ভারতীয়সহ মোট ১০ জন নিহত হয়েছেন।
এ মর্মান্তিক ঘটনায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, গতকাল স্থানীয় সময় বিকেল ৪টার দিকে আলআহসা ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯ অভিবাসী বাংলাদেশি ঘটনাস্থলে মারা যান।
দুর্ঘটনা সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে কাউন্সেলর (শ্রম) মুহাম্মাদ রেজায়ে রাব্বী দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থল, হুফুফ কিং ফাহাদ হাসপাতাল মর্গ এবং সিভিল ডিফেন্স কার্যালয় পরিদর্শন করেন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সৌদি
লিংক সফলভাবে কপি হয়েছে!