অপরাজিতাই হলো দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক। যেখানে এটি সংবাদ ও অনুষ্ঠান নিয়ে যুক্ত হয়। বুধবার চ্যানেল 24 এর সন্ধ্যা ৭টার বুলেটিনে উপস্থাপনা করে অপরাজিতা।
এ বিষয়ে চ্যানেল 24 এর সিনিয়র নিউজ এডিটর আব্দুল কাইয়ুম তুহিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ধরনের ইতিবাচক সুবিধার বিষয় উঠে এসেছে। তাই আমরাও চাইছি সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে তাল মিলিয়ে এগিয়ে চলার। সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন। আশা করছি- দেশের ইতিহাসে এক বিপ্লব ঘটাবে এআই প্রযুক্তি।
.png)
গত কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ায় দাপট দেখাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামীতে কৃত্রিম মেধা ব্যবহার করে কোন কোন ক্ষেত্রে বিপ্লব আসবে, তা নিয়ে চলছে আলোচনা।
সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ।
গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়, যার নাম ছিল লিসা।