ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসার আহ্বান সিইসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩২, ১ আগস্ট ২০২৩
রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসার আহ্বান সিইসির
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল

সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সংকটটা বিরাজ করছে তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। 

Advertisement

সিইসি জানান, কমিশন প্রত্যাশা করে রাজনৈতিক পরিমণ্ডলে কিছু বিষয় নিয়ে অস্থিতিশীলতা রয়েছে; সেগুলো যেকোনো মূল্যে সুরাহা হওয়া প্রয়োজন।

নিজেদের মধ্যে সংলাপ ও একসঙ্গে বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা বলেছি, তারাও বিশ্বাস করেন, সমস্যা সমাধানে রাজনৈতিকগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। সংলাপ ছাড়া এ সংকটগুলো আসলে রাজপথে মীমাংসা করার বিষয় নয়। কমিশন মনে করে, রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসা উচিত, একসঙ্গে চা পান করা উচিত। তারপরে আলোচনা করে সংকট নিরসনের চেষ্টা করা উচিত।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/আরআই/এমআরকে
ট্যাগ: সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!