রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যের ডিজি।
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন সংকট ও বেশি দামে বিক্রির বিষয়ে ডা. এবিএম খুরশিদ আলম বলেন, সরকারি কোম্পানি ইডিসিএল আমাদের স্যালাইন সরবরাহ করার কথা। কিন্তু বর্তমানে বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় ইডিসিএল তা সম্পূর্ণভাবে করতে পারছে না। আমরা এ বিষয়ে সব হাসপাতালকে নির্দেশনা এবং টাকা বরাদ্দ দিয়ে দিয়েছি। হাসপাতালেগুলো এখন লোকাল মার্কেট থেকে স্যালাইন কেনার ব্যবস্থা নেবে। বাজার কন্ট্রোল করার দায়িত্ব তো আর আমাদের না। আর আমরা এটা পারবোও না। বাজারকে কন্ট্রোল করার দায়িত্ব যাদের তারাই করবে।
.png)
ডেঙ্গু পরীক্ষার কিটের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, বেশি দাম দিয়ে কারা কোথা থেকে কিনছে এটা আমার জানা নেই। কিন্তু আমাদের পর্যাপ্ত কিট রয়েছে। আমরা সব জায়াগায় ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা রেখেছি। আমাদের প্রতিটি হাসপাতালে যথেষ্ট পরিমাণে কিট দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে কিট মজুত আছে। তবে লোকজনকে তো আমাদের কাছে আসতে হবে।