শনিবার পর্যটন নগরী কক্সবাজারের একটি হোটেলে প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদ আহাম্মদ বলেন, এবার শিশুদের পুষ্টিসমৃদ্ধ বিস্কুটের পাশাপাশি ভিন্ন রকমের খাবারও পরিবেশন করা হবে, যা হবে শিশুর কাছে আকর্ষণীয়। এসব খাবার শিশুর চাহিদাপূরণ ও শরীর গঠনে বিশেষ ভূমিকা রাখবে।
সচিব আরো বলেন, স্কুল ফিডিং কর্মসূচি চালুর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় ঝড়ে পড়া রোধ হবে, স্কুলে এনরোলম্যান্ট বৃদ্ধি পাবে। এর মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটাবে।
.png)
প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক, বৃটিশ হাইকমিশনের শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক শাহীনুর শাহীন খান প্রমুখ।