ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সব নির্বাচন স্বচ্ছ হচ্ছে: ইসি আহসান

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ২১:১৪, ৯ সেপ্টেম্বর ২০২৩
সব নির্বাচন স্বচ্ছ হচ্ছে: ইসি আহসান
যশোরের ঝিকরগাছা উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, বিগত ১৮ মাসে প্রায় এক হাজার নির্বাচন হয়েছে। সেসব নির্বাচনে স্থানীয় জনপ্রতিনিধি ও ভোটাররা কোনো অভিযোগ করতে পারেনি। সব নির্বাচন স্বচ্ছ হচ্ছে।

শনিবার যশোরের ঝিকরগাছা উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, যশোরের সন্তান হিসেবে ঝিকরগাছাবাসীকে অগ্রাধিকার ভিত্তিতে এই স্মার্ট কার্ড প্রদান করলাম। স্মার্ট কার্ড নিয়ে ভোট দেবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন, যাকে খুশি তাকে নির্বাচিত করবেন।

Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্প পরিচালক (২য় পর্যায়) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, যশোর জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল।

ঝিকরগাছা সম্মিলনী বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!