[ জাতীয় ]
তাপমাত্রা নিয়ে সর্বশেষ যে তথ্য জানাল আবহাওয়া অফিস
ফাইল ফটো
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত আজ শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায়ই অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
এদিকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩৫ দশমিকি ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
.png)
বুধবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৪ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল ভোর ৫টা ৫৮ মিনিটে সূর্যোদয় হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
তাপমাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!