ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্মার্ট বাংলাদেশের আঁতুড়ঘর হবে প্রাথমিক বিদ্যালয়: গণশিক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৪, ১৭ ডিসেম্বর ২০২৩
স্মার্ট বাংলাদেশের আঁতুড়ঘর হবে প্রাথমিক বিদ্যালয়: গণশিক্ষা সচিব
প্রাথমিক শিক্ষা অধিদফতরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত জাতি স্মার্ট বাংলাদেশ গড়তে সংকল্পবদ্ধ। স্মার্ট বাংলাদেশের অন্যতম স্তম্ভ স্মার্ট নাগরিক। আর স্মার্ট নাগরিক তৈরির আঁতুড়ঘর হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

রোববার প্রাথমিক শিক্ষা অধিদফতরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফরিদ আহাম্মদ বলেন, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে প্রাথমিক শিক্ষার প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আধুনিক, বিজ্ঞানমনস্ক জাতি গঠনের ভিত মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে নিরন্তর কাজ করে যাচ্ছে।

Advertisement

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ বণিক প্রমুখ।

অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!