ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সব প্রাথমিক বিদ্যালয়কে নামের আগে ‘সরকারি’ লেখার আদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪০, ২৫ মে ২০২৩
সব প্রাথমিক বিদ্যালয়কে নামের আগে ‘সরকারি’ লেখার আদেশ
ফাইল ফটো

নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের আগে ‘রেজিঃবে/কমিউনিটি/বেসরকারি’ শব্দ বিলুপ্ত ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে এসব শব্দগুলোর পরিবর্তে ‘সরকারি’ প্রতিস্থাপন করার আদেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয় (অধিগ্রহণ আইন) ১৯৭৪ এর ৩(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন স্মারককে ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়।

সরকারি আদেশে সরকারি নিয়ন্ত্রণে নেয়া বিদ্যালয়গুলোর নামের সঙ্গে সংযুক্ত রেজিঃ বেঃ/কমিউনিটি/বেসরকারি শব্দগুলোর পরিবর্তে  ‘সরকারি’  শব্দ প্রতিস্থাপিত হবে এবং যেসব বিদ্যালয়ের নামের সঙ্গে সরকারি শব্দটি সংযোজিত নেই সেখানে 'প্রাথমিক বিদ্যালয়' শব্দগুলোর আগে 'সরকারি' শব্দ সংযোজিত হবে।

Advertisement

মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!