ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এক শিফটে চলবে প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৪, ৩০ অক্টোবর ২০২২
এক শিফটে চলবে প্রাথমিক বিদ্যালয়
ছবি: সংগৃহীত

উন্নত দেশের আদলে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন থেকে এক শিফটে পাঠদান চালু হচ্ছে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আগেই নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

রোববার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক ব্রি‌ফিংয়ে এ কথা জানান প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব মো. আমিনুল ইসলাম খান।

স‌চিব ব‌লেন, দে‌শের সব প্রাথমিক বিদ্যালয়‌কে এক শিফ‌টে আনার পরিকল্পনা কর‌ছি। সারা দে‌শে একই সম‌য়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হ‌বে। আগামী বছরের জানুয়া‌রি মাস থেকে সারা‌ দে‌শে এ নিয়ম কার্যকর করা হ‌বে।

Advertisement

গণ‌শিক্ষা স‌চিব আরো ব‌লেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নি‌য়ে সব সরকা‌রি প্রাথমিক বিদ্যাল‌য়ে এক শিফট চালু করা হ‌বে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!