ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: ইসি আনিছুর

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ২০ ডিসেম্বর ২০২৩
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: ইসি আনিছুর
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ লক্ষ্যে আমরা সার্বিক পদক্ষেপ গ্রহণ করেছি। এবারের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসবেন।

বুধবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি আনিছুর বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছেন। যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবেন তারা এলেই আমরা ভিসা দিয়ে দেবো। দেশি অনেক পর্যবেক্ষকও নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

Advertisement

এ সময় ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!