ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

১১৭ বিদেশিকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দিলো ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৩, ৬ জানুয়ারি ২০২৪
১১৭ বিদেশিকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দিলো ইসি
ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩০টি দেশের ১১৭ জন বিদেশি পর্যবেক্ষককে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে প্রায় ৭০ জন ঢাকায় এসেছেন।

জানা গেছে, সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন ২২৭ জন বিদেশি। তাদের মধ্যে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরাও ছিলেন।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত- এই তিন শ্রেণিতে বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এদের মধ্যে রাশিয়া, ভারত, মরিশাস ও শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের প্রতিনিধি রয়েছেন।

Advertisement

এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, কমনওয়েলথ, ইসলামি সহযোগিতা সংস্থা, আরব পার্লামেন্ট এবং আফ্রিকান ইলেকটোরাল অ্যালায়েন্স নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত থাকবে।

ইসির অনুমোদন পাওয়া তালিকায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, ভারত, পোল্যান্ড, ফিলিস্তিন, বেলজিয়াম, পর্তুগাল, নেদারল্যান্ডস, জর্ডান, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, মালদ্বীপ ও ভুটানের নাগরিক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!