ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

আবারো নৌকার বিজয় হবে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৫, ৭ জানুয়ারি ২০২৪
আবারো নৌকার বিজয় হবে: মেয়র তাপস
ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নৌকা মার্কায় নিজের ভোট দিয়েছি। ইনশাআল্লাহ, আবারো নৌকার বিজয় হবে।

রোববার সকালে ধানমন্ডির ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজে নিজের ভোটাধিকার প্রয়োগ করে এ কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ আমার কেন্দ্র। অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে আমি আমার ভোট দিলাম। আমি নৌকা মার্কায় ভোট দিয়েছি। আমরা বিজয় আশা করছি।

সব ভোটারকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, অত্যন্ত সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। আমি সব ভোটারকে আহ্বান করবো- আপনারা স্ব স্ব কেন্দ্রে এসে সুন্দরভাবে, সুষ্ঠু পরিবেশে ভোট দিন।

ভোট প্রদানের সময় ডিএসসিসি মেয়রের সঙ্গে তার সহধর্মিণী আফরিন তাপস, ছোট ছেলে শেখ ফজলে নাশওয়ান উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এএএম/ এমএস/এমআরকে
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!