ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা জানুয়ারির শেষ সপ্তাহে: ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৮, ১৬ জানুয়ারি ২০২৪
উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা জানুয়ারির শেষ সপ্তাহে: ইসি
ফাইল ফটো

জানুয়ারির শেষ সপ্তাহে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

এবারও পাঁচ থেকে সাত ধাপে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নেয়া হচ্ছে। এ ক্ষেত্রে ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা, মার্চে রোজা শুরু ও এপ্রিলে ঈদের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। প্রথম ধাপের নির্বাচনের বিষয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত চূড়ান্ত করবে ইসি।

এর আগে, শনিবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমে বলেন, উপজেলা নির্বাচনের বিষয়ে কমিশন থেকে এখনো কিছু বলা হয়নি। তবে সচিবালয়ের পক্ষ থেকে প্রস্তুতি রাখা হয়েছে। প্রথম ধাপে নির্বাচন করা যায় এমন অন্তত ১০০ উপজেলার তালিকা প্রস্তুত রয়েছে। চলতি মাসের শেষের দিকে উপজেলার প্রথম ধাপের নির্বাচনের তফসিল হতে পারে। তবে তফসিল ও ভোট কখন হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কমিশন।

Advertisement

দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। ২০১৯ সালের ১০ মার্চ নির্বাচন শুরু হয়ে পাঁচ ধাপে জুনে গিয়ে শেষ হয়।

আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। আর নির্বাচন করতে হয় মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে। সে অনুযায়ী এরইমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এএল/এমএস/আরআই/এমআরকে
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!