[ জাতীয় ]
মঙ্গলবার যেমন থাকবে আবহাওয়া
ফাইল ফটো
আকাশ আংশিক মেঘলাসহ মঙ্গলবার সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সোমবার আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এর প্রভাবে মঙ্গলবার আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!