ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[ জাতীয় ]
১২ কেজি এলপিজির নতুন দর নির্ধারণ, আজ থেকে কার্যকর
ফাইল ফটো
ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ৮ টাকা বাড়িয়ে ১৪৮২ টাকা নির্ধারণ করেছে সরকার। আজ রোববার থেকে এ দর কার্যকর হবে।
এদিন দুপুর ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি আমদানিকৃত পণ্যটির মূল্য নির্ধারণের কাজ করে।
এর আগে, গত ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬৭ টাকা ৭৬ পয়সা।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলিন্ডার
লিংক সফলভাবে কপি হয়েছে!