ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালন করতে হবে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫০, ৪ মার্চ ২০২৪
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালন করতে হবে: প্রধান বিচারপতি
ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় মৌলিক অধিকারের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে।

রোববার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৪ এর শেষ দিনের শেষ অধিবেশনে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

পুলিশ কর্মকর্তাদের মেধা ও মনন কাজে লাগিয়ে দেশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান প্রধান বিচারপতি।

তিনি বলেন, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যেকোনো সংকট মোকাবিলায় পুলিশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনার সময় পুলিশ ঘরে ঘরে খাবার, ওষুধ পৌঁছে দিয়ে সেবার এক উজ্জ্বল নজির সৃষ্টি করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পিবিআই এর অতিরিক্ত আইজিপি ও ঐ অনুষ্ঠান বাস্তবায়ন সংক্রান্ত উপকমিটির সভাপতি বনজ কুমার মজুমদার প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!