বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসেবে তালিকাভুক্ত ২৭ জন আইনজীবীকে সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, দায়িত্ব গ্রহণের পর আমি বলেছিলাম দেশের বিচার বিভাগের জন্য দীর্ঘমেয়াদী বিচার বিভাগীয় পরিকল্পনা গ্রহণ করতে চাই। এ পরিকল্পনা আগামীর আইনাঙ্গনে রূপরেখার মূল ভিত্তি হিসেবে কাজ করবে। এরই মধ্যে বাংলাদেশীর সাবেক অ্যাটর্নি জেনারেল, বর্তমান অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবীদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেছি।
.png)
সিনিয়র আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আইনসেবা সহজীকরণ, ডিজিটালাইজেশন ও বিচার বিভাগের মানোন্নয়নে আপনাদের গঠনমূলক মতামত ও পরামর্শ আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের সুচিন্তিত মতামত পেলে আমরা বিচার বিভাগের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হবো।
অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী বক্তব্য দেন। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও সুপ্রিমকোর্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।