ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ট্রেনে নাশকতাকারীদের বিচার হবে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১০, ২০ ডিসেম্বর ২০২৩
ট্রেনে নাশকতাকারীদের বিচার হবে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান- ফাইল ফটো

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনা যথাযথ তদন্তের মধ্য দিয়ে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।

বুধবার সুপ্রিম কোর্টে ১১তলা বিশিষ্ট রেকর্ড ভবনের নির্মাণকাজ উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, সবাই সবসময় দুষ্কৃতকারীদের বিচার চাই। যারা দুষ্কৃতকারী তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। এটা মোহনগঞ্জ এক্সপ্রেস বলে কথা নয়। এটা পঞ্চগড় বা নোয়াখালী এক্সপ্রেসে হলেও দুষ্কৃতকারীদের বিচারের কথা বলা হতো।

Advertisement

তিনি বলেন, যারা মানুষের ওপর আক্রমণ করে তাদের মনুষ্যত্ব আছে কিনা, তাতে সন্দেহের অবকাশ রয়েছে। আমি আশা করি, সরকার যথাযথ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনবে।

এ সময় উপস্থিত ছিলেন- আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি মো. ইকবাল কবীর, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!