ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

প্রতারক চক্র নিয়ে সতর্ক বার্তা দিল তিতাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৩, ২৫ মার্চ ২০২৪
প্রতারক চক্র নিয়ে সতর্ক বার্তা দিল তিতাস
ফাইল ফটো

তিতাস গ্যাসের নাম ব্যবহার করে প্রতারক চক্রের প্রতারণার বিষয়ে গ্রাহকদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। সোমবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, সম্প্রতি প্রতারক চক্র মোবাইলে ফোন কলের মাধ্যমে তিতাস গ্যাসের নাম ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে প্রতারণা করে টাকা দাবি করছে মর্মে খবর পাওয়া যাচ্ছে। তাই গ্রাহকদের প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে সংস্থাটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

তিতাস গ্যাস কোনো ধরনের নগদ বা ক্যাশে লেনদেন করে না, সব লেনদেন ব্যাংক ও এমএফএসের (বিকাশ, নগদ, রকেট ও উপায়) মাধ্যমে হয়ে থাকে। 

Advertisement

বিজ্ঞপ্তিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের দেওয়া মোবাইল নম্বরে অথবা নগদ অর্থে কোনো লেনদেন না করতে বিশেষভাবে অনুরোধ করেছে তিতাস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!