ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অফিস-আদালত খুলছে সোমবার, পথে পথে ঢাকায় ফেরা মানুষের ভিড়

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬:৪৫, ১৪ এপ্রিল ২০২৪
অফিস-আদালত খুলছে সোমবার, পথে পথে ঢাকায় ফেরা মানুষের ভিড়
ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা- ছবি: সংগৃহীত

ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষে সোমবার অফিস-আদালত খুলছে। এরই মধ্যে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফলে পথে পথে যাত্রী সাধারণের ভিড় দেখা যাচ্ছে।

রোববার সকাল থেকে ঢাকায় প্রবেশ করা প্রতিটি ট্রেনে ছিল যাত্রীদের ভিড়। তবে তারা নির্বিঘ্নে রাজধানীতে ফিরতে পারছেন।

ঈদ ও পহেলা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে ৯-১৪ এপ্রিল পর্যন্ত টানা ছুটি ছিল। টানা ছয়দিন ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। এজন্য সবাই আবার রাজধানীতে ফিরছেন।
  
এদিকে, স্কুল-কলেজ খুলবে আগামী সপ্তাহে। তখন রাজধানী স্বাভাবিকরূপে ফিরবে। আবার নানা ব্যস্ততায় ঈদের ছুটিতে যারা গ্রামে যেতে পারেননি, তারাও সময় করে এখন ছুটছেন প্রিয়জনের সান্নিধ্যে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!