[ জাতীয় ]
তাপমাত্রা নিয়ে সুসংবাদ নেই আবহাওয়া অফিসের
ফাইল ফটো
তাপমাত্রা নিয়ে সুসংবাদ জানাতে পারেনি আবহাওয়া অফিস। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসমূহের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
.png)
আগামীকাল সোমবারও তাপমাত্রার অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। সব বিভাগে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
তাপমাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!