[ জাতীয় ]
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বিশ্বে রোল মডেল হবে: ইসি হাবিব
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এক সময় বিশ্বে রোল মডেল হবে। গত দ্বাদশ জাতীয় সংসদ এবং উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। সামনের নির্বাচনগুলো আরো ভালো হবে।
বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও অন্যান্য বিষয় সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, কোনো প্রার্থী যদি কোনো ঝামেলা করার চেষ্টা করে তাহলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। কোনো রকম ছাড় দেওয়া হবে না।
.png)
তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষায় আইন করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালন করার সময় কেউ যদি সাংবাদিকদের আহত কিংবা ক্যামেরা ভাঙচুর করে তাহলে তার শাস্তি হবে।
প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে গড়ে ৩৬ শতাংশ ভোটার এসেছে। এটিকে কম বলবো না। বৃহৎ একটি রাজনৈতিক দলসহ আর কিছু দল নির্বাচন করছে না। এ কারণে ভোটার উপস্থিতি কিছুটা কমেছে। তবে এ অবস্থা উন্নতির দিকে যাচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইসি আহসান হাবিব
লিংক সফলভাবে কপি হয়েছে!