ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাগরপথে ইউরোপে মানবপাচারে শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৭, ১ জুন ২০২৪
সাগরপথে ইউরোপে মানবপাচারে শীর্ষে বাংলাদেশ
ফাইল ফটো

দালালের ফাঁদে পা দিয়ে সাগরপথে ইউরোপে যাওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছেই। দেশের কয়েকটি জেলার তরুণরা পরিবারে স্বচ্ছলতা ফেরাতে জীবনঝুঁকি নিয়ে সাগর পাড়ির সিদ্ধান্ত নেন। তাদের মধ্যে কিছু অংশ সফল হলেও বড় একটি অংশ প্রতারণা শিকার হচ্ছেন। আবার সাগড়ে ডুবে অনেকেরই মর্মান্তিক মৃত্যু হচ্ছে।

সাগর পাড়ি দিয়ে ইউরোপযাত্রায় বাংলাদেশিই বেশি-
জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার তালিকায় শীর্ষে বাংলাদেশ। চলতি বছরে প্রথম ৪ মাসে এই ঝুঁকিপূর্ণ পথে যত মানুষ ইউরোপ ঢুকেছে তার ২১ শতাংশই বাংলাদেশি।  এর মধ্যে ১২ ভাগ বাংলাদেশিই মারা যাচ্ছেন।

জানা গেছে, গত ৫ বছরে শুধু মাদারীপুরেই মানবপাচারের মামলা হয় ২৪৭টি। এসব মামলার আসামি ১ হাজার ২৫২ জন। যদিও আটক মাত্র ১৬৪ জন। তবে সাজা হয়নি একজনেরও।

Advertisement

কেন এই পথে যাচ্ছে বাংলাদেশিরা-
নৌকা থেকে বেঁচে ফেরা বাঁধন মণ্ডল বলেন, বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নেয়ার পর আমাকে বলা হয়েছিল যে ১ বছরের মধ্যে ভিসা হয়ে যাবে। এর জন্য ১ লাখ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু আমাকে পরে জানানো হয় যে ভিসা হবে না। ৩০ হাজার টাকা নিয়ে যাও আর বাকি টাকা ফেরত দেওয়া হবে না। পরে আমরা এই পথে লিবিয়ার পথ বেছে নিতে হয়েছে।

১০ বছরে সবচেয়ে বেশি মৃত্যু মাদারীপুরে-
বাংলাদেশের অবৈধ অভিবাসন এলাকাগুলোর মধ্যে অন্যতম মাদারীপুর। হিসেব বলছে, গত এক দশকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে মৃত্যু হয়েছে অসংখ্য বাংলাদেশির, যাদের অনেকের বাড়ি এই রাজৈর উপজেলায়।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, মানবপাচার বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত কাউকে আমরা ছাড় দেই না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!