ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৯, ১৫ জুন ২০২৪
ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ
ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহা সোমবার। এ দিন দেশের সব আন্তঃনগর ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। শুধু ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী চট্টগ্রাম মেইল ট্রেনটি চলবে।

সম্প্রতি ঈদযাত্রা উপলক্ষে নিজেদের কর্মপরিকল্পনায় এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ রেলওয়ে।

সিদ্ধান্তে বলা হয়, ঈদুল আজহার দিন বিশেষ ব্যবস্থায় কতিপয় মেইল এক্সপ্রেস অথবা বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

Advertisement

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ঈদের দিন আন্তঃনগর সব ট্রেন চলাচল বন্ধ থাকবে। শুধু চট্টগ্রাম মেইল ট্রেনটি চালু রাখা হবে।

চট্টগ্রাম মেইল ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। যাত্রাপথে ট্রেনটি ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলাকে সংযুক্ত করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!