ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আবহাওয়া অফিসের দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১২, ২৪ জুন ২০২৪
আবহাওয়া অফিসের দুঃসংবাদ
ফাইল ফটো

ঝড়বৃষ্টির মধ্যেও দেশের বিভিন্ন স্থানে পড়ছে ভ্যাপসা গরম। এমন অবস্থায় গরম আরো বাড়ার দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। সারাদেশে গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ৫ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রোববার (২৩ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের আরো কয়েকটি অঞ্চলেও তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রির ওপরে, যা তাপপ্রবাহ হিসেবে বিবেচিত। এদিন ঢাকায়ও তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির ওপরে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ সন্ধ্যা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবুও এ সময় সারাদেশে বাড়তে পারে তাপমাত্রা।

Advertisement

আবহাওয়া অফিস বলছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তবে সারাদেশে আজ রাত থেকে আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!