বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে সম্প্রতি দুষ্কৃতকারীদের নৃশংস হামলায় নির্মমভাবে নিহত শহীদ তিন পুলিশ সদস্য ও এক আনসার সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান শেষে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, পুলিশ তো মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। অথচ দুষ্কৃতকারীরা নির্মমভাবে পুলিশ সদস্যদের হত্যা করেছে। দেশের জনগণের নিরাপত্তা দেওয়া কি অপরাধ?
.png)
নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আপনারা প্রিয়জনকে হারিয়েছেন। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। বাংলাদেশ পুলিশের সব সদস্য আপনাদের পাশে আছে। আপনারা যেকোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন।
আইজিপি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে আমরা সবাই গর্বের সঙ্গে বসবাস করবো।