[ জাতীয় ]
বাংলাদেশ থেকে কর্মকর্তাদের ফেরত পাঠাচ্ছে মার্কিন দূতাবাস
ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস
বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কিছু কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হচ্ছে। এছাড়া দেশটির নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ না করার পরামর্শ অব্যাহত রাখা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ নিয়ে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্ক বার্তায় বলা হয়, সরকার পতনের পর বাংলাদেশে অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। সে কারণে বাংলাদেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
.png)
এতে আরো বলা হয়, বাংলাদেশে যেকোনো সময় সন্ত্রাসী ঘটনা ঘটতে পারে। এ কারণে মার্কিন কর্মকর্তাদের চলাফেরা সীমিত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!