মঙ্গলবার বিকেল ৪টায় রাজশাহী সেনানিবাসে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন সেনাপ্রধান।
এ সময় তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে। দেশে ২০ জেলায় ৩০টির মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এগুলোর একটিও কাম্য নয়। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
.png)
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, পুলিশ ট্রমার মধ্যে রয়েছে, ট্রমা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জ ডিআইজিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।