সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি। সঙ্গে তিনি কৃষি উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো আইনশৃঙ্খলা, যত দ্রুত সম্ভব উন্নতি করা যায়। আমি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছি, সেখানে আমার লক্ষ্য কীভাবে উৎপাদন বাড়িয়ে লোকজনকে খাওয়াতে পারি বেশি।
.png)
এর আগে তিনি জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ পরিস্থিতিতে উনারা আমাদের কী ধরনের সাহায্য-সহযোগিতা করতে পারেন, সেই বিষয়ে মূলত আমাদের আলাপ হয়েছে। আমরা কোন কোন খাতে সহযোগিতা চাচ্ছি, সেটিও আলোচনা হয়েছে।
রোহিঙ্গা সমস্যা নিয়েও আলাপ করেছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের ক্ষেত্রে তারা সহযোগিতা করছে, আমরা আরো সহযোগিতা চেয়েছি। এক দশমিক দুই মিলিয়ন রোহিঙ্গা, প্রতিদিনই তাদের বাচ্চা বাড়ছে, খরচ বাড়ছে। আমাদের পক্ষে কতদিন এই খরচ বহন করা সম্ভব!
উপদেষ্টা আরো বলেন, জাতিসংঘ থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসার কথা, সেটা তারা পাঠাবে। সে ক্ষেত্রে তারা আমাদের কোন ধরনের সহযোগিতা করবে, আমরা কোন ধরনের সহযোগিতা চাই- এসব নিয়ে আলোচনা হয়েছে।
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আগামী সপ্তাহে বাংলাদেশে আসতে পারে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।