রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি ভিডিওবার্তা দেন। সারজিস আলম বলেন, আমার ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের ওপরে যে বা যারা হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে।
.png)
তিনি বলেন, যদি কোনো পেশেন্টের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো ডাক্তার দায়ী থাকে তবে তদন্ত সাপেক্ষে তারও বিচার হতে হবে।
আন্দোলনের বিষয়ে এ সমন্বয়ক বলেন, আমার মনে হলো আর আমি কারো গায়ে হাত তুলে ফেললাম, এই স্পর্ধা কখনো মেনে নেয়া যায় না। সব চক্রান্তের বিরুদ্ধে ছাত্রজনতা সোচ্চার আছে।