ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সরকারি বেতার-টেলিভিশনের স্বায়ত্তশাসন দাবি সম্পাদকদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৭, ৩ সেপ্টেম্বর ২০২৪
সরকারি বেতার-টেলিভিশনের স্বায়ত্তশাসন দাবি সম্পাদকদের
ছবি: সংগৃহীত

সরকারি রেডিও চ্যানেল বাংলাদেশ বেতার ও  টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের স্বায়ত্তশাসন দাবি করেছেন দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকেরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এক বৈঠকে এ দাবি জানানো হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন সম্পাদকেরা। এ সময় সাংবাদিকতা বিরোধী সব কালাকানুন বাতিলের দাবি করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে যেভাবে মামলা করা হচ্ছে, তা বন্ধের দাবিও করা হয়েছে।

Advertisement

বৈঠক শেষে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, নির্বাচন কমিশনসহ সব প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক করার দাবি জানানো হয়েছে। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সম্পাদকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

মাহফুজ আনাম আরো জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। তারা উৎসুক বাংলাদেশকে সহায়তা করতে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা জাতি ঠিক করবে। এ বিষয়ে গণমাধ্যমে লেখালেখি করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: সরকারি
লিংক সফলভাবে কপি হয়েছে!