[ জাতীয় ]
পোল্যান্ডের ২ নাগরিকের বিনা অনুমতিতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা
ছবি: সংগৃহীত
ভ্রমণের অনুমতি না থাকার পরও বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়েছেন পোল্যান্ডের দুইজন নাগরিক। তবে নিয়ম মেনে না আসায় তাদের দেশের ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি কাস্টমস কর্তৃপক্ষ ও ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন ঐ দুই পোল্যান্ডের নাগরিক। অনুমতি না পাওয়ার পরও তারা সীমান্ত ত্যাগ করেননি।
বর্তমানে দুই পোলিশ নাগরিক বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য লাইনে গ্যালারিতে বসে আছেন।
বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ, ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, দুই পোলিশ নারী-পুরুষকে বারবার চলে যেতে বললেও তারা কারো কথা শুনছেন না।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!