রোববার সচিবালয়ে নিজ দফতরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ১ অক্টোবর থেকে সুপারশপগুলোতে এবং ১ নভেম্বর থেকে ঢাকার ১০টি কাঁচাবাজারে পলিথিন বন্ধে কার্যক্রম শুরু হবে। ১ নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। এ কাজে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
.png)
এ সময় পাহাড় কাটার পাশাপাশি নদী দখল ও দূষণ রোধেও তাদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, প্লাস্টিক পলিথিনের অপ্রতিরোধ্য ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি মাটির উর্বরতা কমিয়ে দিচ্ছে। নদী-নালা ও জলাশয় দূষিত করছে এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এসব কারণে প্লাস্টিক পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে সব পর্যায়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্রশাসনের সমন্বিত পদক্ষেপই পলিথিনমুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করবে।
উপস্থিত সব প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানান, তারা যেন নিজ নিজ এলাকায় পলিথিন ব্যাগের উৎপাদন, পরিবহন এবং ব্যবহার বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।
সভায় অংশগ্রহণকারীরা এ বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের অঙ্গীকার করেন।