বুধবার রাজধানীর বনানীর পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
র্যাব ডিজি বলেন, গুজবের ব্যাপারে আমরা দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করছি। কোনো গুজব যেন আমাদের পূজা উদযাপনে বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য র্যাব সচেষ্ট রয়েছে।
.png)
তিনি আরো বলেন, মানুষকে গুজব থেকে বাঁচাতে সাইবার সেল মনিটরিং করছে। কেউ গুজব ছড়ালে ব্যবস্থা নেয়া হবে।
শহিদুর রহমান বলেন, এবার বিশেষভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। ১৫টি র্যাব ব্যাটালিয়ন স্থানীয় পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। এবারের পরিবেশ আগের চেয়ে ভালো হবে।
র্যাব ডিজি বলেন, পূজা উপলক্ষে গত ১ অক্টোবর থেকে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। সাদা পোশাকে থাকা র্যাব সদস্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কোর্স মোতায়েন রয়েছে।